Apan Desh | আপন দেশ

দুই হাজার বন্দিকে ক্ষমা করলো ইরান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৭, ৬ জুন ২০২৬

আপডেট: ০০:১৭, ৬ জুন ২০২৬

দুই হাজার বন্দিকে ক্ষমা করলো ইরান

ছবি : সংগৃহীত

দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছে ইরান। শিয়া মুসলমানদের অন্যতম প্রধান ও পবিত্র উৎসব ঈদুল গাদির উপলক্ষে এ সাজা মওকুফ করেন দেশটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।

শুক্রবার (০৫ জুন) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেইয়ের সুপারিশের ভিত্তিতে এ সাধারণ ক্ষমা অনুমোদন করা হয়েছে। এর আওতায় আদালত ও সামরিক ট্রাইব্যুনালে দণ্ডিত বন্দিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

বিচার বিভাগের কর্মকর্তা আলী মোজাফারি জানান, ক্ষমা পাওয়ার জন্য বন্দিদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত বাদী থাকা যাবে না, কার্যকর অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং সাজাভোগের একটি অংশ শেষ করার পর সংশোধনের লক্ষণ প্রদর্শন করতে হবে।

তিনি বলেন, বন্দিদের বয়স, পারিবারিক পরিস্থিতি এবং অপরাধের ধরনও বিবেচনায় নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> সাহারা মরুভূমিতে পানির অভাবে ৪৯ জনের মৃত্যু

মোজাফারি বলেন, বিচার বিভাগের মূলনীতি হলো দণ্ড সম্পূর্ণভাবে কার্যকর করা। কিন্তু সাজা কার্যকরের সময় যদি স্পষ্ট হয় যে কোনো ব্যক্তি সংশোধিত হয়েছেন এবং তার বিরুদ্ধে শাস্তি অব্যাহত রাখার প্রয়োজন নেই, তখন ক্ষমা বা সাজা হ্রাসের সুযোগ তৈরি হয়।

তবে এ কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধ, গুপ্তচরবৃত্তি, অভ্যন্তরীণ বা বৈদেশিক জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ড এবং জননিরাপত্তা হুমকির মুখে ফেলার দায়ে দণ্ডিতদের কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না।

এছাড়া যেসব মামলায় ব্যক্তিগত বাদী রয়েছে, বাদীর সম্মতি ছাড়া সেসব ক্ষেত্রে কোনও ধরনের ক্ষমা বা দণ্ড লাঘব করা হবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch