Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই

ছবি: সংগৃহীত

কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ চুক্তি সই করে দুই দেশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানান।

আরও পড়ুন <<>> পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ এ চুক্তি স্বাক্ষর করেন। কূটনৈতিক, অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য এ ভিসা অব্যাহতি থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়