ফাইল ছবি
নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (০৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
কারা সূত্র জানায়, আদালত আগেই সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছিলেন। বুধবার রাতে জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়।
জেলার শিরিন আক্তার বলেন, রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামিনের কাগজ হাতে পাওয়ার পর তা যাচাই করে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন <<>> দেশে সহনশীল-উদারপন্থী রাজনীতি চাই: মির্জা ফখরুল
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে ৯টি ছিল জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলা। এছাড়া দুটি হত্যাচেষ্টা মামলা ছিল। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা করা হয়।
অন্য মামলাটি ছিল গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































