ছবি : সংগৃহীত
দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তবে ফের ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) ভোরের দিকে তাকে ছেড়ে দেয়া হয় বলে দেশটির গণমাধ্যম।
জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি ভারতের মোদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি দিল্লিতে এসেছিলেন।
তবে অন্য অনেকের মতো তাকেও আটক করে পুলিশ। গুরুগ্রামের সেক্টর ৫৬-তে তার বাসা থেকে তাকে আটক করা হয়। অন্যদের অধিকাংশকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠিকে আটক রাখা হয়েছিল।
আরও পড়ুন<<>>মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
অন্যদিকে, দিল্লিতে পৌঁছানোর পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের সহ-আহবায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে দিল্লি পুলিশ।
ধ্রুব রাঠিকে মুক্তি দেয়ার কিছুক্ষণ আগে দিল্লি পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
পুলিশ আরও জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ধারা (শান্তি বজায় রাখার জন্য মুচলেকা) এবং ১৭০ ধারায় (আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে গ্রেফতার) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































