Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৯, ১৪ মে ২০২৬

পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফাইল ছবি, আপন দেশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫ নং বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মঙ্গলবার সকালে মরহুমের গ্রামের বাড়ি বলরামপুরে জানাজা পূর্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলাম সহ একদল পুলিশ ফোর্স উপস্থিত হয়। এসময় এ বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কফিনে জাতীয় পতাকায় আবৃত, পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

তার জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

আরও পড়ুন<<>>সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি সোমবার (১১ মে) দুপুর ১.৩০  মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি স্ত্রী, ৩ কন্যা, ২ ছেলে সন্তান, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইদুর রহমান ১৯৭১ সালের রণাঙ্গনের একজন খ্যাতিমান যোদ্ধা ছিলেন। তিনি ১৯৮১-৮২ সালে দুই বছর ৫ নং বলরামপুর ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। ১৯৮৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিরতিহীন সফলভাবে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সফল অভিভাবক। তার মৃত্যুতে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইউপি সচিব, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার লাল মুক্তিবার্তা নং-০৩০৯০৩০২২৩, গেজেট নং- ৭৪৭, পরিচিতি নং- ০১৭৭০০০০৮১২।

মরহুম সাইদুর রহমান রাজনৈতিক জীবনে তিনি আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন সরব ছিলেন। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ কন্ঠস্বর ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়