আবাসিক এলাকায় বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে মিঠু বিড়ি কারখানা পরিচালনা করা হচ্ছে। কারখানার মালিক শাহিন মিয়া। আবাসিক এলাকার মধ্যে বিড়ি উৎপাদন করায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানা থেকে ধোঁয়া বা দৃশ্যমান বর্জ্য বের হওয়ার বিষয়টি প্রধান সমস্যা নয়। বরং বিড়ি তৈরির কাঁচামাল ও প্রক্রিয়াজাতকরণের তীব্র গন্ধ আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ছে। দীর্ঘ সময় ধরে এ গন্ধে অনেকেই অস্বস্তিতে থাকছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিরা বেশি সমস্যায় পড়ছেন বলে জানান স্থানীয়রা।
০৬:৫১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার