Apan Desh | আপন দেশ

চিপসের কারখানায় আগুনে প্রাণ গেল দুই শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৮, ২৫ মে ২০২৬

চিপসের কারখানায় আগুনে প্রাণ গেল দুই শ্রমিকের

ছবি: আপন দেশ

রাজধানীর বাড্ডায় চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পুর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আবদুল্লাহ ফুড চিপস তৈরির কারখানা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। রাত ২টার দিকে আগুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।  

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম জানান, রোববার রাত ২টার দিকে বাড্ডা কবরস্থান রোডের একটি চিপস কারখানায় শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। এরপর কারখানার ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন<<>>রাজধানীর ১০তলা ভবনের ছাদে আগুন

তিনি আরও জানান, আগুনে পুড়ে দুই কর্মচারী মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মারিয়া আবদুল্লাহ ফুড চিপস কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মারিয়া আবদুল্লাহ ফুড চিপসের কারখানাটি দোতলা টিনশেডের। গত রাতে কারখানায় তারা ১০ জন কর্মচারী ছিলেন। রাত ১০টায় খাবার খেয়ে কারখানার দোতলায় তারা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গরম হাওয়া, ধোয়া ও আশপাশের লোকজনের চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। কারখানা থেকে সবাই বের হলেও মোস্তফা ও মাহমুদুল পারেননি। আগুন নেভানোর পর কারখানার দোতলায় তাদের মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, মাহমুদুল ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। মাহমুদুলের বাবার নাম ইসলাম উদ্দিন। মোস্তফার বাবার নাম মজনু মিয়া।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়