ছবি: আপন দেশ
রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ইউনিট যোগ করা হয়।
আরও পড়ুন <<>> সরকার কেমন দুদক চায়, জানালেন তাসনিম জারা
ফায়ার সার্ভিস জানায়, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করেছে। আগুন যাতে পাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































