Apan Desh | আপন দেশ

মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৪ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি ৩৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় অভিযান চালায় পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন<<>>সেতুর দাবিতে ভোলায় ৩ উপদেষ্টাকে ঘিরে বিক্ষোভ

তিনি বলেন, অভিযান চালিয়ে সেখান থেকে ৩৫টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch