Apan Desh | আপন দেশ

ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ৮ ইউনিট

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:২৯, ১৪ অক্টোবর ২০২৬

ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ৮ ইউনিট

ছবি: আপন দেশ

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন<<>>টানা ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টা ২০ মিনিটে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চারতলা ভবনের চারতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়