ছবি : আপন দেশ
গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য রাজশাহীর বেশ কিছু এলাকায় রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি)।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর আওতাধীন এলাকাগুলো হলো, পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা।
আরও পড়ুন : স্বর্ণের দাম বড় উত্থানের পর পতন, আজকের বাজারদর জেনে নিন
এ ছাড়া শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং আশপাশের এলাকাতেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































