Apan Desh | আপন দেশ

৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৪৭, ১৭ জানুয়ারি ২০২৬

৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি ট্রান্সফর্মার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রান্সফরমার মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা সিলেট নগরীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিএডিসি অফিস ও আশপাশের পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ এলাকা, তেলি হাওর এলাকা, বাংলাদেশ ব্যাংক ও বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকা।

আরও পড়ুন<<>>উত্তরায় অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে যা জানা গেল

এছাড়াও উল্লেখিত সময়ে নগরীর সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, কোতোয়ালি থানা ও আশপাশের এলাকা, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, কলাপাড়া মসজিদ, ডহর আবাসিক এলাকা, কুষ্ঠ হাসপাতাল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে উন্নয়নকাজের স্বার্থে সবার সহযোগিতা কামনা করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু