বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
রমজান মাসে দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সরকারের বর্তমান প্রধান লক্ষ্য। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিসে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ মন্ত্রী বলেন, এখন প্রথম লক্ষ্য রোজা ও সেচ, এ দুটি ম্যানেজ করে তারপর অন্য পরিকল্পনা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ।
বকেয়া পরিশোধ করা না হলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়ে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপপা) শঙ্কা প্রসঙ্গে জানতে চাওয়া হয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে। এ বিষয়ে তিনি বলেন, বিপপা যদি এ কথা বলে থাকে তাহলে নতুন সরকারকে ব্ল্যাকমেইলিংয়ের শামিল হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































