Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

ছবি : আপন দেশ

সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সোমবার (২৩ ফেব্রুয়ারি)। ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।

নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই ও বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া নগরীর মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

আরও পড়ুন : ৬ সিটিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়