Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ-জ্বালানির সংকট মোকাবেলায় জনগণের সহযোগিতা চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৩, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৯:০৪, ৪ মার্চ ২০২৬

বিদ্যুৎ-জ্বালানির সংকট মোকাবেলায় জনগণের সহযোগিতা চেয়েছে সরকার

ফাইল ছবি, আপন দেশ

সকল ধরণের আলোকসজ্জা পরিহার করা, ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে পাবলিক বাহন ব্যবহার, খোলাবাজারে ডিজেল, পেট্রোল বিক্রয় না করাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৈশ্বিক অস্থিরতায় বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবেলায় জনগণের সহযোগিত কামনা করেছে সরকার। 

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে অনিবার্যভাবে দেশের জ্বালানি খাতেও সাময়িক সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (০৪ মার্চ) মন্ত্রণালয়ের খবর বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, খোলা বাজারে ডিজেল, পেট্রোল বিক্রি বন্ধে ব্যবসায়ীসহ আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বর্ডারগার্ড বাংলাদেশকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখার জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে। জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সকল উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। সাময়িক সংকট মোকাবেলায় সরকারের উদ্যোগসমূহ সফল করার জন্য জনগণকে ধৈর্যধারণ করে সর্বাত্মক সহযোগিতার আহবান জানানো হয়েছে। 

আরও পড়ুন<<>>অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানির সম্ভাব্য উৎসসমূহ হতে কাঙ্খিত পরিমাণ ও সঠিক সময়ে জ্বালানির সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সরবরাহ হ্রাস পেতে পারে, সাময়িক সমন্বয় করার প্রয়োজন হতে পারে। যার প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে। তবে পবিত্র মাহে রমজানে যাতে জনদুর্ভোগ না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে।

উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসি’র চেয়ারম্যান, পিডিবি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত