Apan Desh | আপন দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যয় বাড়ালো হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৬, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০৩, ২৫ জানুয়ারি ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যয় বাড়ালো হাজার কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ব্যয় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। একনেকে এদিন আরও ২৪টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেয়া হয়।

বৈঠক পরিচালনা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিং দেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল ২০১৩ সালের অক্টোবর মাসে। প্রকল্পের একটি ইউনিট ২০২১ সালের শুরুতে উৎপাদনে আসার কথা থাকলেও করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য জটিলতায় সময়সূচি বিলম্বিত হয়। সংশোধিত অনুমোদনের পর প্রকল্প শেষ হবে ২০২৮ সালের জুনে।

আরও পড়ুন <<>> ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রাথমিক মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। প্রথম সংশোধিত ডিপিপিতে ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকা।

অর্থাৎ খরচ বেড়েছে ২২ দশমিক ৬৩ শতাংশ। এ অতিরিক্ত ব্যয় সম্পূর্ণ প্রকল্প ঋণ থেকে বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, ডলারের হিসাবে ব্যয় বৃদ্ধি খুব বেশি নয়। তবে টাকার অঙ্কে এটি অনেক বেশি মনে হচ্ছে।

রূপপুর প্রকল্পসহ একনেকে অনুমোদিত ২৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩২ হাজার ৯৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ২৯১ কোটি টাকা ব্যয় করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু