Apan Desh | আপন দেশ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৬, ২৬ মে ২০২৬

আপডেট: ১৫:৫৩, ২৬ মে ২০২৬

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদ জামাত

ছবি: আপন দেশ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত হবে। বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা। এদিন জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ঈদের এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন<<>> জঙ্গল সলিমপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

এছাড়া পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার আহবান জানানো হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন হলে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়