ছবি: আপন দেশ
সারা দেশে বুধবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানীর অধিকাংশ বাসিন্দাই গ্রামে ফিরে যাচ্ছেন। এতে নগরী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ঢাকার ব্যস্ত সড়কগুলোতে এখন আর আগের মতো যানজট নেই।
বুধবার (২৭ মে) রাজধানীর বিজয়সরণি, ফার্মগেট, বাংলামোটর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। বছরের অন্য সময় যেসব এলাকায় দীর্ঘ যানজট থাকে, সেখানে এখন স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। অনেক সড়কই ছিল প্রায় ফাঁকা।
এদিকে ঈদের কেনাকাটা অনেকটাই শেষ হয়েছে। পাশাপাশি কোরবানির পশু কেনাবেচাও শেষ পর্যায়ে রয়েছে। এ কারণে রাজধানীর বিভিন্ন মার্কেট ও সড়কে মানুষের চাপও কমে এসেছে। ব্যক্তিগত গাড়ি, বাস ও সিএনজির সংখ্যাও ছিল তুলনামূলক কম।
আরও পড়ুন <<>> রাজধানীতে ২ বাসের সংঘর্ষ, নিহত ১
তবে রাজধানীর পশুর হাট ও দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে এখনো কিছুটা ভিড় রয়েছে। শেষ মুহূর্তের ঈদযাত্রা ও পশু কেনাবেচার কারণে এসব এলাকায় ব্যস্ততা দেখা যাচ্ছে।
নগরবাসীর অনেকেই বলছেন, বছরের এ সময়টাতে ঢাকার একেবারে ভিন্ন রূপ দেখা যায়। যানজট কম থাকায় দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যাচ্ছে। এতে রাজধানীবাসী কিছুটা স্বস্তিও পাচ্ছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































