ছবি : সংগৃহীত
আগামী ১২ মে থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদুল আজহা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
বৃহস্পতিবার (০৭ মে) এ তথ্য জানিয়েছে দোকান মালিক সমিতি।
এতদিন এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকত। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদুল আজহা সামনে রেখে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার খোলা রাখার অনুমতি দিয়েছে রাত ১০টা পর্যন্ত।
আরও পড়ুন<<>>কমলো জেট ফুয়েলের দাম
পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সে নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান হেলাল উদ্দিন।
জ্বালানি সংকটের কারণে গত ০৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































