Apan Desh | আপন দেশ

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৯, ২ মে ২০২৬

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

ছবি: আপন দেশ

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দূরপাল্লার বাসে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (০২ মে) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সমিতির কার্যালয়ে কার্যকরী পরিষদের প্রথম সভায় এ নির্দেশনা দেয়া হয়।

সভায় আলোচনা ও পর্যালোচনায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সব জেলা শাখা বা ইউনিটে সরকার নির্ধারিত বাস ভাড়া যাতে আদায় করা হয়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়। 

আরও পড়ুন<<>>যানজট কমাতে জিরো সিগন্যাল মডেল সমীক্ষার নির্দেশ

কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়ে সভায় জানানো হয়, দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংক-লরি সুষ্ঠু ও সশৃঙ্খলভাবে চলাচলে একটি সাব-কমিটি গঠন করা হবে। ওই কমিটি সব ট্রাক, কাভার্ড-ভ্যান, ট্যাংক-লরি চলাচলের ক্ষেত্রে যানজট, দুর্ঘটনা নিরসনসহ সব ধরনের সমস্যা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমাধানের পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব সাইফুল, কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ ৭৯ জন কর্মকর্তা ও সদস্য।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement