ফাইল ছবি, আপন দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৩ মে) থেকে রোববার (১৭ মে) পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। এছাড়াও বৃহস্পতিবার ( ২১ মে) থেকে সোমবার (২৫ মে) পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এসব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, টিকিট শুধু বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো।
আরও পড়ুন<<>>হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা
একই সঙ্গে রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করারও আহবান জানানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































