ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আগের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীসংখ্যা কম থাকার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সরকারি ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায়। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
এছাড়া উত্তরা উত্তর থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে ১২-১৫ মিনিট বিরতিতে মেট্রোরেল চলাচল করবে। এসময় মোট আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে। চলাচল করবে সাতটি ট্রেন।
আরও পড়ুন <<>> রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
তবে যাত্রীচাপের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ট্রিপ সংখ্যা সমন্বয় করা হতে পারে বলেও জানানো হয়েছে।
টিকিট বিক্রি ও এমআরটি বা র্যাপিড পাস রিচার্জের ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও পাস রিচার্জ করা যাবে।
তবে শুক্রবারে সময়সূচিতে কিছু পরিবর্তন থাকবে। এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































