ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। এবার গার্মেন্টস কারখানাগুলোকে একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার ফলে মহাসড়কের যানজট কমবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শেখ রবিউল আলম জানান, গত ঈদুল ফিতরে সব গার্মেন্টস একসঙ্গে ছুটি দেয়ায় মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। যার কারণে ব্যাপক যানজটে যাত্রীদের ভোগান্তি বেড়েছিল। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ধাপে ধাপে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার
মন্ত্রী বলেন, এ উদ্যোগের ফলে ঘরমুখো যাত্রী ও পশুবাহী ট্রাকের চাপ সড়কে সমানভাবে ভাগ হবে। যা যানজট কমাতে সহায়তা করবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনাও নেয়া হয়েছে।
সরকার জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আগেভাগেই নানা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও পশুবাহী ট্রাকের জন্য আলাদা নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব দেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































