Apan Desh | আপন দেশ

ড্রোন হামলা

এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ

এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ

রাজধানীর এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো।

০৩:০২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

জাতিসংঘ ও বিশ্ব জনমত উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। দখলদার বাহিনীর বোমা ও ড্রোন হামলায় গত ২৪ ঘন্টায় ভূখণ্ডটিতে আরও অন্তত ৯৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার ৬৫০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ মে) ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। 

০৮:৩৬ এএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

ইসরায়েলে হামলার কারণ জাতিসংঘে জানাল ইরান

ইসরায়েলে হামলার কারণ জাতিসংঘে জানাল ইরান

দখলদার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটিতে হামলা কারণ জানিয়েছে জাতিসংঘে ইরানের নিয়োজিত দূত আমির সায়্যিদ ইরাভারি। জাতিসংঘ দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। গাজা উপত্যাকায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হামলা। সোমবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৪ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইরানের দূত বলেন, স্বাভাবিকভাবেই সব দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরান এ হামলার মাধ্যমে সেই আত্মরক্ষার অধিকারই রক্ষা করেছে।

০৬:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৪ সোমবার

ইরানে হামলা ‘না’ নেতানিয়াহুকে বললেন বাইডেন

ইরানে হামলা ‘না’ নেতানিয়াহুকে বললেন বাইডেন

ইরানি হামলার জবাব না দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখানেই নিয়ন্ত্রণ করতে হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদেরকে এ দায়িত্ব দেয়া হয়েছে যে, তারা যেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের সমকক্ষদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে এই বার্তা দেন। একটি ইসরায়েলি পত্রিকা এমন খবর দিয়েছে। ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল আল-ইয়াওমের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এ খবর জানিয়েছে।

০১:০৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement