Apan Desh | আপন দেশ

আলোচনা সভা

শর্ত সাপেক্ষে আলোচনায় বসতে রাজি ইরান

শর্ত সাপেক্ষে আলোচনায় বসতে রাজি ইরান

ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ কথা জানিয়েছেন। ইরানি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলেও শর্ত দিয়েছেন তিনি। ইরাভানি বলেন, নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।

০৯:০৬ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

ফের আলোচনায় বসা নিয়ে অবস্থান জানালো ইরান

ফের আলোচনায় বসা নিয়ে অবস্থান জানালো ইরান

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। অবরোধ বহাল থাকলে পাকিস্তানে কোনো আলোচনা দল পাঠানো হবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ কার্যকর থাকবে, ততদিন কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় অংশ নেবে না ইরান। ইরানি প্রতিনিধি দল বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে। তাদের অভিযোগ, হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের এ অবরোধ শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করছে। তেহরান এ পদক্ষেপকে সরাসরি ‘আগ্রাসন’ হিসেবে দেখছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন যদি এ অবস্থান থেকে সরে না আসে, তাহলে আলোচনায় বসার কোনো সুযোগ থাকবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন চুক্তির জন্য চাপ অব্যাহত রেখেছে। তবে ইরান তার আগের অবস্থানেই অনড় রয়েছে।

১০:৫৬ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

ইতিবাচক পরিবেশে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা

ইতিবাচক পরিবেশে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা

পাকিস্তান সরকারের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার উচ্চপর্যায়ের ঐতিহাসিক শান্তি আলোচনা। ইসলামাবাদের বিলাসবহুল পাঁচ তারকা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হওয়া আলোচনার এ দিনটিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে আলজাজিরা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক যোগাযোগ। যা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী থেকে সংবাদমাধ্যমটির প্রতিনিধি জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা করার পর সংক্ষিপ্ত বিরতি নিয়েছে। নৈশভোজের পর আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে এবং এর পরিবেশ ছিল বেশ ইতিবাচক। যদিও আলোচনার বিস্তারিত তথ্য এখনও পর্দার আড়ালে রাখা হয়েছে। 

১০:০২ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-ইরান

আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তান সরকারের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। এ বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক কূটনৈতিক আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের বৈরিতা এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ আলোচনা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইসলামাবাদে চলমান এ আলোচনার মূল লক্ষ্য হলো সংঘাতের স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা।

০৭:৪১ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনা

বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আবারও কাজ করছে বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তির আওতায় এ দাবি পুনরায় ভারতের কাছে উত্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) খলিলুর রহমান মরিশাসের পোর্ট লুইসে সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফরে যাবেন। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য দেন তিনি। এরপর তিনি ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাসে যান। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটিই ছিল ভারত ও বাংলাদেশের প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।

০৬:৫৬ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছেন  যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতেই তারা ইসলমাবাদে পৌঁছেছে। এ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে দুই দেশের মধ্যে আলোচনা হবে কি না এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মূল কারণ হলো লেবানন। বুধবার (০৮ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই যুদ্ধবিরতির ঘোষণার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় থাকবে লেবানন।

০৫:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

বিশ্বের নজর এখন ইসলামাবাদে

বিশ্বের নজর এখন ইসলামাবাদে

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বিগ্ন বিশ্ব। এ সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকায় পাকিস্তান। যুদ্ধ বিরতির মধস্থতা হবে পাকিস্তানের ইসলামাবাদে। কড়া নিরাপত্তার আড়ালে পর্দার অন্তরালে চলছে ব্যস্ত কূটনৈতিক তৎপরতা। পুরো বিশ্বের নজর এখন এ শহরের দিকেই। হঠাৎ করেই দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ইসলামাবাদে। আগামী শনিবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হবে এবং চলবে বেশ কয়েক দিন। যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত সরাসরি বৈঠক সফল হলে থামতে পারে হাজার হাজার মানুষের প্রাণঘাতী এক যুদ্ধ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।  

০৭:১৫ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

সংসদের প্রথম অধিবেশনে কে হচ্ছেন সভাপতি

সংসদের প্রথম অধিবেশনে কে হচ্ছেন সভাপতি

বাংলাদেশ জাতীয় সংসদ এর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে উদ্বোধনী দিনে অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সংসদসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা বাধ্যতামূলক। সে বিধান মেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথম অধিবেশন আহবান করেছেন। সাধারণ নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার। তাদের উপস্থিতিতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিভিন্ন মামলায় কারান্তরীণ। ফলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

১০:৩৫ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

ইরানের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ অবস্থান স্পষ্ট করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে বর্তমানে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’ বলে মন্তব্য করেন তিনি। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে এবং তিনিও সংলাপে রাজি ছিলেন। পরে হোয়াইট হাউস থেকেও একই ধরনের ইঙ্গিত দেয়া হয়।

০৮:২৭ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে’

‘পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে ভারতের পক্ষে এখনো স্বাধীনতার ঘোষণা আসেনি। তবে পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালী পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।

০৩:২৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

‘গণতন্ত্র–ধর্মীয় স্বাধীনতায় বিপজ্জনক উত্থান’

‘গণতন্ত্র–ধর্মীয় স্বাধীনতায় বিপজ্জনক উত্থান’

রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে একটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে চাইছে। তাতে গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতায় বিপজ্জনক উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ডিইএবি) অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

০৩:১১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার

‘দেশের মানুষের জীবন উন্নয়ন করাই বিএনপির আগামী দিনের রাজনীতি’

‘দেশের মানুষের জীবন উন্নয়ন করাই বিএনপির আগামী দিনের রাজনীতি’

দেশের মানুষের জীবন উন্নয়ন করাই বিএনপির আগামী দিনের রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্কারভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেমন বুঝি, এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন। আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি। দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এটিই হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য।

০৮:৪৯ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement