ছবি: আপন দেশ
‘সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (বিপিএফ)। রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদে মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ড. আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন আলতাফ মাহমুদ। তিনি জাতীয় ঢাকা প্রেস ক্লাব ট্রাস্টের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি।। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ, কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ড. মোস্তফা দুলাল।
উদ্বোধনী বক্তব্যে আলতাফ মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি আরও বেগবান করতে পেশাজীবী সমাজকে দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথি মিজানুর রহমান গ্রামসি বলেন, একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক অগ্রগতিতে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন <<>> কী বলছে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
প্রধান আলোচক প্রফেসর ড. মোস্তফা দুলাল বলেন, টেকসই উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পেশাজীবীদের গবেষণা, সৃজনশীল চিন্তা এবং মানবিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত সচিব (অব.) ও জীবন বীমা কর্পোরেশনের পরামর্শক শ্রী অসিত কুমার মুকুটমণি। তিনি বলেন, পেশাজীবীদের দক্ষতা, সততা ও দায়বদ্ধতার সমন্বয় একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। রাষ্ট্র ও সমাজের উন্নয়নে পেশাজীবীদের নৈতিক নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ড. আবুল কালাম আজাদ বলেন, দেশের বিভিন্ন পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ম্যাগাজিন অগ্নিবার্তার সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজ বিশ্লেষক মেফসুজার রহমান খান,
বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ, ইসলামী আলোচক (বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার)। মুফতি মাওলানা মূর্তাজা ইবনে মোস্তফা সালেহী,
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মডেল প্রেস ক্লাব সভাপতি এফ রহমান রুপক, সাংবাদিক মো: ইমাম হোসেন, সাংবাদিক আব্দুল মা'বুদ জীবন প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মধ্যে ছাদে চাষাবাদের জন্য উন্নত জাতের সবজি বীজ বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































