Apan Desh | আপন দেশ

যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ছবি: আপন দেশ

রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ ছাড়লেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের পিএসসি, জি (অব.) নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়