ছবি : আপন দেশ
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ এলাকায় এ চিত্র দেখা গেছে।
এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা।
এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দফতর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।
আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, ‘কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।’
আরও পড়ুন : টানা ২ দফা বেড়ে কমলো স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
তিনি আরও বলেন, ‘সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































