Apan Desh | আপন দেশ

চেয়ারম্যান

টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবি

টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবি

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা ও  বিক্ষোভ মিছিল হয়েছে। তিনি দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শহীদ ফারুক স্মৃতি সংসদের আয়োজনে টাঙ্গাইল শহীদ মিনারে এ আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।

০৪:০৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

দেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন মান্দার মোখলেসুর রহমান

দেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন মান্দার মোখলেসুর রহমান

নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোখলেসুর রহমান (কামরুল) দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়নসহ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৪:৩৭ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর নাদিয়া নিভিন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় তিনি বীমা খাতের আধুনিকায়ন এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন।

০৪:১১ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন অনিমেষ চাকমা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন অনিমেষ চাকমা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জেলা বিএনপির বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু)। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রিংকু। এর আগেও তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান খাগড়াছড়ি সফরকালে অনিমেষ চাকমাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিয়োগের দাবি ওঠে। জনগণের পক্ষ হতে ওঠা দাবিকে গুরুত্ব দেন মন্ত্রী দীপেন দেওয়ান। এরপর থেকেই জেলাজুড়ে রাজনৈতিক মহলে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

০৩:২৪ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়: ইসি সানাউল্লাহ

অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোটদান শেষে তিনি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু ও স্বাভাবিক আছে। আমরা কোনো অভিযোগ পাইনি।  ভোট কেনা-বেচার চেষ্টার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা খাওয়াটা ভালো লক্ষণ। ভোট কেনার কোনো প্রয়াস সফল হবে না। কারো কোনো অসৎ উদ্দেশ্য থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি গণমাধ্যমকর্মীদের সত্য তথ্য প্রকাশের অনুরোধ জানান। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি যেমন বাড়ছে, তেমনি বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ও নির্বাচন কমিশনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

০৯:৫৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement