Apan Desh | আপন দেশ

ন্যাশনাল ব্যাংকের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ৪ জুন ২০২৫

ন্যাশনাল ব্যাংকের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর

ন্যাশনাল ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছে।

মঙ্গলবার (০৩ জুন) রাজধানীর বাংলামোটরে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ।

এ বন্ড ইস্যুর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক তার মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি টেকসই আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে, যা আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের ভবিষ্যৎ যাত্রায় সহায়ক হবে।

আরওপড়ুন<<>>দ্বিগুণ দামে নতুন নোট কিনছে মানুষ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মো. আব্দুর রহিম, মো. মেশকাত-উল-আনোয়ার খান, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান কৃষ্ণ কমল ঘোষ, ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মিল্টন রায়সহ আরও অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ বন্ড ইস্যু আমাদের আর্থিক কাঠামোকে আরও মজবুত করবে এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে। এটি ন্যাশনাল ব্যাংকের রূপান্তর ও পুনর্জাগরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের কর্মকর্তারা একে ব্যাংকের অগ্রগতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ