Apan Desh | আপন দেশ

মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদফতর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:০৮, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:১১, ১২ অক্টোবর ২০২৫

মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদফতর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিফতকর হচ্ছে। একটি মাধ্যমিক শিক্ষা অধিদফতর ও অপরটি কলেজ শিক্ষা অধিদফতর। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক শিক্ষাকে পৃথক অধিদফতর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য মোট ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ২টি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুতপূর্বক মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে- Rules of Business, 1996 অনুসরণপূর্বক গঠিতব্য অধিদফতরসমূহের কার্যতালিকা (Allocation fo Business) প্রণয়ন; নবগঠিত ২টি অধিদফতরের সাংগঠনিক কাঠামো (organogram) প্রস্তুত; নবগঠিত ২টি অধিদফতরের কর্মবন্টন প্রস্তুত; টিওএন্ডই (Table of official & Equipment) নির্ধারণ।

কর্মকর্তাগণের সমন্বয়ে মোট ৬ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছে-আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সর:মাধ্য: অধি:) ও সদস্য-সচিব হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

এছাড়া ৬ সদস্যদের মধ্যে রয়েছেন-শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নীচে নয়), অর্থ বিভাগ এর ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নীচে নয়), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধারণ প্রশাসন) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (বাজেট)।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু