Apan Desh | আপন দেশ

স্থগিত

স্থানীয় সরকারের সব ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ

স্থানীয় সরকারের সব ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ

নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এবিএম আরিফুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। 

০৬:৫৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

ঢাকায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

ঢাকায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রোববার এক বিবৃতিতে বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহিদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে ৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

০৮:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement