Apan Desh | আপন দেশ

ওসিকে হুমকিদাতা বিএনপি নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ১৪ আগস্ট ২০২৫

ওসিকে হুমকিদাতা বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজার বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনের প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আরও পড়ুন<<>> খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া-মিলাদ কর্মসূচি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপি’র সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
 
উল্লেখ্য গত ১৩ আগস্ট মহেশখালীতে শহীদ শফিউল আলম শফির ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওসিকে ল্যাংটা করে বের করে দেয়ার হুমকি দেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ