ছবি: আপন দেশ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৯৩৯ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইএক্স সূচক ২৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন
এদিন ডিএসইতে মোট ৯৩৯ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৬৪২টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৩৩ হাজার ২৯০টি।
বাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টির শেয়ারদর বেড়েছে। কমেছে ৭৫টি শেয়ারের দাম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































