Apan Desh | আপন দেশ

নাভানা ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২০, ১১ অক্টোবর ২০২৬

নাভানা ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

নাভানা ফার্মার লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>অনুসন্ধানের আওতায় ইউনাইটেড গ্রুপের ২ শীর্ষ ব্যক্তি 

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। 

একই সঙ্গে সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়