ছবি: গ্রাফিক্স
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। রোববার (০২ আগস্ট) প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫১ টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বেলা ১১টা ৫৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯১২ পয়েন্টে।
আরও পড়ুন<<>>প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২১৯ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৬৭ লাখ ২৭ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫১টি, কমেছে ৭৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































