ছবি: সংগৃহীত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনে অংশ নেয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৬৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।
রোববার (০৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার ডিএসইতে সর্বোচ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।
দর বৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।
আরও পড়ুন <<>> ‘এ’ ও ‘বি’ থেকে জেড ক্যাটাগরিতে ১০ ব্যাংক
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৯ দশমিক ৬০ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯১ শতাংশ, একমি পেস্টিসাইডের ৮ দশমিক ৪১ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৮ দশমিক ০৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫ দশমিক ৮৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫ দশমিক ৮৬ শতাংশ ও গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ৫ দশমিক ৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































