Apan Desh | আপন দেশ

ওয়ান ব্যাংকের শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৩, ৩ মে ২০২৬

ওয়ান ব্যাংকের শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ

ওয়ান ব্যাংকের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ (মার্জিন লোন) সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে

সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের ওয়ান ব্যাংক পিএলসির সিকিউরিটিজ ক্রয়ের বিপরীতে ঋণ সুবিধা ঋণ সুবিধা না দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

এ নির্দেশনাটি রোববার (০৩ মে) থেকে কার্যকর হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা ব্যাংকটির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পাবেন না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়