Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৬, ৪ মার্চ ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। বুধবার (০৪ মার্চ) লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ২০২ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৫ পয়েন্টে।

আরও পড়ুন<<>>ছয় ফান্ডের দায়িত্ব হারাল এলআর গ্লোবাল

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১০৬৩ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট কমে ২০৪৩ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০২ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৯টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়