Apan Desh | আপন দেশ

গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৮, ২৮ এপ্রিল ২০২৬

গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: আপন দেশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণ খাত, জাহাজনির্মাণ, ফার্মাসিউটিক্যালস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহবান জানান।

তিনি বলেন, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে চায়। সরকার সে লক্ষ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের ব্যবসাবান্ধব বিনিয়োগ নীতি বিদেশি কোম্পানির বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।

আরও পড়ুন <<>> ভারতীয় ভিসা নিয়ে সুখবর পররাষ্ট্রমন্ত্রীর

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে জুন মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু