Apan Desh | আপন দেশ

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৯, ২৮ এপ্রিল ২০২৬

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে পা রেখেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস হকির বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছিল ‘বাঘিনীরা’।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাকার্তায় বাংলাদেশের এ অর্জনের নায়ক আইরিন আক্তার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষদিকে তিনি জোড়া গোলসহ হ্যাটট্রিক করেন। তার দুর্দান্ত পারফরম্যান্সেই আরও এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ, অর্জন করে দারুণ এ সাফল্য।

আরও পড়ুন <<>> ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলা শঙ্কা

এবার সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে বাছাইয়ের ফাইনালে জায়গা করে নিলো লাল সবুজের প্রতিনিধিরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়