Apan Desh | আপন দেশ

রূপালী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৫৬, ২৭ এপ্রিল ২০২৬

রূপালী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ০৫ শতাংশ নগদ ও ০৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ টাকা ০২ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯৯ পয়সা।

আরও পড়ুন<<>>সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৯৮২ কোটি

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছিল ২০ টাকা ৪১ পয়সা।

এবং আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০১ টাকা ২৮ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ৩৯ পয়সা।

আগামী ২৯ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর আগামী ০৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়