ছবি: সংগৃহীত
নওগাঁর নিয়ামতপুরে শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নমির হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (গৃহকর্তা), হাবিবুর রহমানের স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ইসলাম ও মেয়ে সাদিয়া রহমান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে প্রবেশ করেন। এসময় খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা অবস্থায় পরিবারের চারজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
আরও পড়ুন : এসএসসি পরীক্ষা : কেন্দ্রের চারপাশে জমায়েত নিষিদ্ধ করে ডিএমপির নির্দেশনা
এরপর পুলিশকে খবর দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। এ হত্যার নেপথ্যের কারণ অনুসন্ধান করছে পুলিশ।
আপন দেশ/এবি/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































