সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৪০০টি কোম্পানি। এর মধ্যে ২১৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ২২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ২১ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে ফু-ওয়াং ফুডস। যার শেয়ারদর ৬ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৭০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনারগাঁও টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, মনোস্পুল পেপার, ফারইস্ট ফাইন্যান্স এবং ন্যাশনাল টিউবস লিমিটেড।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































