Apan Desh | আপন দেশ

দরপতন

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনাও কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। শুক্রবার (০১ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। জিএমটি সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৮ দশমিক ৩২ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুতে দাম আরও কমে ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়। চলতি সপ্তাহে মোট কমার হার প্রায় ২ দশমিক ৩ শতাংশ।

০৯:০৪ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবা র (২৮ এপ্রিল) স্পট গোল্ডের দাম প্রায় ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২৮ ডলারে দাঁড়িয়েছে—এপ্রিলের শুরুর পর যা সর্বনিম্ন। বাজারে এ পতনের পেছনে মূলত শক্তিশালী ডলার এবং সম্ভাব্য উচ্চ সুদের হারের প্রভাব কাজ করছে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা—বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা—বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তেলের দাম ব্যারেলপ্রতি ১১১ ডলারের ওপরে ওঠায় পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে—আর সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের চাহিদা কমে যায়।

১১:৫১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

কয়েক সপ্তাহের উত্তেজনা ও অনিশ্চয়তার পর হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। এর পরপরই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। হরমুজ প্রণালি উন্মুক্তর পরই সঙ্গে সঙ্গেই অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যায়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এ গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ ছিল। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে প্রণালিটি পুনরায় চালু হওয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা তেলের মজুত ছেড়ে দিতে শুরু করেছেন।

১১:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

দরপতন-বৃদ্ধিতে শীর্ষে যেসব কোম্পানি

দরপতন-বৃদ্ধিতে শীর্ষে যেসব কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতন ও দরবৃদ্ধি—উভয় প্রবণতাই দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের দর কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ। দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—সেনা ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।

০৫:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে ডলারের মান বৃদ্ধি ও তেলের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে চলতি বছরে সুদের হার কমানোর যে প্রত্যাশা ছিল, তা ফিকে হয়ে আসছে বলে জানিয়েছে রয়টার্স। সোমবার (১৩ এপ্রিল) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭১৮ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। এটি গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থান। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৪২ ডলারে লেনদেন হচ্ছে।

০৩:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। ফলে এটি দরপতনের তালিকার শীর্ষে অবস্থান নেয়। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ১৭ শতাংশ।

০৪:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ বড় ধরনের পতন হয়েছে। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি বিমান হামলার প্রভাবে অনেক বিনিয়োগকারী নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের বদলে ডলারে নজর দিয়েছেন। পাশাপাশি মুদ্রাস্ফীতি ও সুদের হারের উদ্বেগ বাড়ায় ব্যবসায়ীরা আগের মতো স্বর্ণে বাজি ধরছেন না। মঙ্গলবার (০৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩.৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫,৮৬ ডলারে নেমেছে। এদিকে, স্পট সিলভার বা রূপার দাম ৯.৪৪ শতাংশ কমে ৮০.২৬ ডলারে নেমেছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ডলারের মূল্য বেড়ে যাওয়ায় এবং মার্কিন ট্রেজারির ফলন ঊর্ধ্বমুখী হওয়ায় স্বর্ণ ও রূপার দাম কমেছে।

০৯:৪১ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement