Apan Desh | আপন দেশ

সিঙ্গাপুর দুটি স্বর্ণপদক জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৩, ৬ জুন ২০২৬

সিঙ্গাপুর দুটি স্বর্ণপদক জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দুটি স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের জিমন্যাস্টরা।

শনিবার (০৭ জুন) বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দলের খেলোয়াড়রা সিনিয়র ও জুনিয়র বিভাগ মিলিয়ে মোট ছয়টি ইভেন্টের ফাইনালে অংশ নেবেন। দুই বিভাগেই তিনটি করে ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে।

জাতীয় জুনিয়র দলের জিমন্যাস্ট উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২ দশমিক ১৫০ পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক জিতেছেন। একইসঙ্গে ফ্লোর ইভেন্টে ১১ দশমিক ৬০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদকও নিজের করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন <<>> মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

অন্যদিকে জুনিয়র দলের আরেক খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে ১৩ দশমিক ১৫০ পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক লাভ করেন।

দ্বিতীয় দিনে দুই স্বর্ণ ও এক ব্রোঞ্জপদক জয়ে সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্যের পাল্লা আরও ভারী হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়