Apan Desh | আপন দেশ

ব্যাংকে জমার ওপর শুল্ক মওকুফের সীমা বাড়াল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৫, ১১ জুন ২০২৬

ব্যাংকে জমার ওপর শুল্ক মওকুফের সীমা বাড়াল

ফাইল ছবি, আপন দেশ

ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানো হয়েছে। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো শুল্ক কাটা হয় না।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আরও পড়ুন<<>>কমতে পারে যেসব পণ্যের দাম

এ বাজেট উপলক্ষে অর্থ বিলে কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, আবগারি শুল্কমুক্ত ব্যাংক জমার পরিমাণ বাড়ানো হয়েছে।

বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আগামী অর্থবছর থেকে এ অব্যাহতির সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া একটি ঋণ (লোন) হিসাবের বিপরীতে শুধু একবার আবগারি শুল্ক কাটার বিধান করা হয়েছে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়