Apan Desh | আপন দেশ

স্বেচ্ছাসেবক দল নেতা বেলালকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৬, ৮ জুন ২০২৬

আপডেট: ২২:২২, ৮ জুন ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা বেলালকে ছুরিকাঘাতে হত্যা

ছবি : সংগৃহীত

রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

সোমবার (০৮ জুন) রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিল্লাল হোসেনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়