Apan Desh | আপন দেশ

আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:০২, ১১ জুন ২০২৬

আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

আইপিডিসির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।

আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ৫৫৮ কোটি টাকা লেনদেন

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়