Apan Desh | আপন দেশ

জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৫, ১২ জুন ২০২৬

জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের

ছবি সংগৃহীত

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। খানিকটা দেরি হলো। তবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। 

ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করেছে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়াম। এটি সে পুণ্যভূমি, যেখানে ১৯৭০ সালে কালো মানিক পেলে এবং ১৯৮৬ সালে ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা উঁচিয়ে ধরেছিলেন সোনালী ট্রফি।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্বসংগীতের দুই জনপ্রিয় তারকা শাকিরা ও বার্না বয়। তারা পরিবেশন করেছেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। পরিবেশন করেছেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’।

এছাড়াও আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি অফিসিয়াল সংগীত ‘ডিএনএ’–এর বিশেষ পরিবেশনা করেন। এমনকি জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলেস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করেন মেক্সিকোর জাতীয় সংগীত।

আরও পড়ুন<<>>অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম বিশ্বমঞ্চের মহোৎসব যৌথভাবে আয়োজন করছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে শুধু আয়োজক দেশের সংখ্যাতেই নয়, ২০২৬ বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের উপহার দিতে যাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। প্রচলিত প্রথা ভেঙে এবার টুর্নামেন্টের প্রথম দিনেই তিনটি আলাদা শহরে আয়োজিত হতে যাচ্ছে তিনটি পৃথক ও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

১৬ বছর আগের সেই জাদুকরী মুহূর্তটি আজও ফুটবলপ্রেমীদের কানে বাজে, যখন পিটার ড্রুরির কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল—“গোল ফর অল আফ্রিকা!” ২০১০ সালের ১১ জুনের সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। সময়ের চাকা ঘুরে আবারও এক ১১ জুন, শুরু হলো ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। 

উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব বসবে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। হলিউড ঘরানার এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়